২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাঁথিয়ায় বিদ্যুতের শখ সার্কিটে আগুন, পাঁচ লাখার মালামাল ভষ্মিভূত

সাঁথিয়ায় বিদ্যুতের শখ সার্কিটে আগুন, পাঁচ লাখার মালামাল ভষ্মিভূত

সংবাদদাতাঃ পাবনার সাঁথিয়া থানার হেঙ্গুয়া গ্রামে রাস্তার পাশে আব্দুল হাকিম প্রামাণিকের ছেলে মিলন প্রামানিকের  মুদিখানা দোকান ঘরে গত শুক্রবার (২৮ নভেম্বর, ২০২৫ খ্রি.) রাত ১ টা ৪০ মিনিটে বৈদ্যুতিক শখ সার্কিট হতে আগুন লাগে। এতে মুদিখানা দোকান ঘরে ফ্রিজ, সার,তেল,গম, চাল, টেলিভিশনসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি আগুনে পুড়ে যায়। 

দোকানদার মিলন প্রামাণিক জানান, আগুনে তার প্রায় পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। সংবাদ প্রাপ্তির সাথে সাথে সাঁথিয়া থানা পুলিশ, ফায়ার সার্ভিস টিম, স্থানীয় লোকজন, নাইটগার্ড ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *