সংবাদদাতা : আসন্ন সুজানগর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থী নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা। বিএনপি ও জামায়াতে ইসলামীর একাধিক নেতার নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় আসছে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।
আলোচনায় থাকা বিএনপির নেতাদের মধ্যে রয়েছেন—সুজানগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আজম আলী বিশ্বাস, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এবিএম তৌফিক হাসান, পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম সাজ্জাদ এবং সুজানগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নু।
অন্যদিকে জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, পাবনা জেলা শাখার সহসভাপতি মো. দেলোয়ার হোসেন (৫৬), সুজানগর উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি ও সাবেক কাউন্সিলর মোস্তাফিজুর রহমান মোস্তাক (৫৪), উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও আহম্মদপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা কাজী আরিফুল ইসলাম (৫৭) এবং সুজানগর উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও ঢাকাস্থ সুজানগর-বেড়া-আমিনপুর উন্নয়ন ফোরামের সেক্রেটারি মো. কামরুজ্জামান সোহেল (৪৪)।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নির্বাচনের সময়সূচি ও দলীয় সিদ্ধান্তের পর সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে চূড়ান্ত চিত্র স্পষ্ট হবে। শেষ পর্যন্ত কারা নির্বাচনে অংশ নেবেন, তা নির্ভর করবে সংশ্লিষ্ট দলের সিদ্ধান্ত ও প্রার্থীদের নিজস্ব অবস্থানের ওপর।







