বাংলাদেশ গণশিল্পী সংস্থার পাবনা আঞ্চলিক কমিটির ১৯তম কাউন্সিল সভাপতি শিবজিত নাগ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিমান্ত

বাংলাদেশ গণশিল্পী সংস্থার পাবনা আঞ্চলিক কমিটির ১৯তম কাউন্সিল সভাপতি শিবজিত নাগ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিমান্ত

 

সংবাদদাতা: বাংলাদেশ গণশিল্পী সংস্থার পাবনা আঞ্চলিক কমিটির ১৯তম কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে ২০২৬–২০২৮ মেয়াদের জন্য অধ্যাপক শিবজিত নাগকে সভাপতি এবং সাইফুল ইসলাম সিমান্তকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে নতুন কমিটি গঠন করা হয়েছে।

কাউন্সিলের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অধিবেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে সংগঠনের বিগত মেয়াদে প্রয়াত সহযোদ্ধা ও বিশিষ্টজনদের স্মরণে শোক প্রস্তাব উত্থাপন এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।

দ্বিতীয় পর্বে সংগঠনের বিগত মেয়াদের সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিমান্ত। প্রতিবেদনের ওপর আলোচনা ও মতামত দেন সংগঠনের সদস্য ও সহযোদ্ধারা। আলোচনায় অংশ নেন বিপ্লব ভৌমিক, আল আমিন লিমন, আবদুল্লাহ আল মাসুদ, নুসরাত জাহান স্বর্ণা, আনিসুর রহমান, অঞ্জলি ভৌমিক, ছিফাত রহমান সনম, সাগর আলি, নিপা ইসলাম, মাহবুবুল আলম লিটন, নাহিদুজ্জামান নাহিদ, ভাস্কর চৌধুরী, উজ্জ্বল সাহা, আঁখিনুর ইসলাম রেমন ও ড. রামদুলাল ভৌমিক।

আলোচনা শেষে প্রতিনিধিদের বিভিন্ন প্রস্তাব ও দিকনির্দেশনা প্রতিবেদনে সংযোজন করে তা সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। পরে বিদায়ী কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়।

নতুন কমিটিতে সহসভাপতি হয়েছেন ড. রামদুলাল ভৌমিক, অ্যাডভোকেট মোসফেকা জাহান কণিকা, উজ্জ্বল কুমার সাহা, আঁখিনুর ইসলাম রেমন, মাহবুবুল আলম লিটন ও ছিফাত রহমান সনম। সহসাধারণ সম্পাদক হয়েছেন আল আমিন হোসেন লিমন। সাংগঠনিক সম্পাদক রাকিবুজ্জামান শাদ, অর্থ সম্পাদক মীর ফজলুল করিম বাচ্চু, শিল্পকলা ও প্রশিক্ষণ সম্পাদক নমিতা রায়, প্রচার সম্পাদক নুসরাত জাহান স্বর্ণা এবং দপ্তর ও যোগাযোগ সম্পাদক শারমিন আক্তার মিতা।

কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন বিপ্লব ভৌমিক, ভাস্কর চৌধুরী, আক্তারুজ্জামান আক্তার, তিমির হায়দার, মো. আনিছুর রহমান, শ্যামলী দাস, রওশন আক্তার মিন্টু, আব্দুল আওয়াল, আবদুল্লাহ আল মাসুদ, অঞ্জলী সেন, হাবলু অধিকারী, নাহিদুজ্জামান নাহিদ, শুকদেব কর্মকার, পলাশ চন্দ্র মালাকার, উত্তম বিশ্বাস, মোস্তফা কামাল, শ্যামলী সরকার, কাজল লতা, অ্যাডভোকেট ইতি হোসেন স্বপ্না, নুরুল ইসলাম, বিদ্যুৎ সাহা দিপু, ফজলুল হক সুমন, কবির হোসেন, ইলোরা লেয়া, ফরহাদ হোসেন, বেলাল হোসেন, নিপা ইসলাম, আতিয়া সুলতানা আশা ও উল্লাস সাহা।

কাউন্সিল অধিবেশন শেষে আমন্ত্রিত শিল্পী ও সংগঠনের সংস্কৃতিকর্মীদের অংশগ্রহণে গণসাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে একক সংগীত পরিবেশন করেন নমিতা রায়, অঞ্জলী সেন, শারমিন আক্তার মিতা, নুসরাত জাহান স্বর্ণা, শ্যামলী দাস, আতিয়া সুলতানা আশা, নিপা ইসলাম, আল আমিন হোসেন লিমন, দিপ্রতা ও মো. আনিছুর রহমান।বাংলাদেশ গণশিল্পী সংস্থার পাবনা আঞ্চলিক কমিটির ১৯তম কাউন্সিল সভাপতি শিবজিত নাগ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিমান্ত

অনুষ্ঠানে যন্ত্রসংগীতে সহযোগিতা করেন হাবলু অধিকারী, উত্তম বিশ্বাস, ফরহাদ হোসেন ও নাহিদুজ্জামান নাহিদ।
কাউন্সিলের শেষে নবনির্বাচিত কমিটির নেতারা গণমানুষের অধিকার আদায় এবং প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।