শহর প্রতিনিধি: বাংলাদেশ জমঈয়াতে আহলে হাদীস, পাবনা জেলা শাখার সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে পাবনার আটুয়া এলাকায় ‘কুরআন ও সুন্নাহর আলোকে আলোচনা সভা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) বাদ মাগরিব আটুয়া দক্ষিণপাড়া জামে মসজিদে এ আলোচনা সভার আয়োজন করা হয়। আটুয়া এলাকা জমঈয়েতের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমইয়াতে আহলে হাদিস, পাবনা জেলা শাখার উপদেষ্টা অ্যাডভোকেট মো. শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপি।
সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জমইয়াতে আহলে হাদীস, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শায়খ ড. মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী। তিনি কুরআন ও সুন্নাহর আলোকে ইসলামী জীবনব্যবস্থা, ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতার বিভিন্ন দিক তুলে ধরেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমঈয়াতে আহলে হাদীস, পাবনা জেলা শাখার সভাপতি আলহাজ মো. ইমদাদ হোসেন এবং সভাপতিত্ব করেন আটুয়া এলাকার সভাপতি মো. নুরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ জমঈয়াতে আহলে হাদীস আটুয়া এলাকার সেক্রেটারি আলহাজ্ব মো. নাহিদ হোসেন জনি।বি
শেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমঈয়াতে আহলে হাদিস, পাবনা জেলা শাখার উপদেষ্টা আলহাজ মোসাব্বির হোসেন সঞ্জু, জেলার সেক্রেটারি মাও. মো. মকবুল হোসেন, কোষাধ্যক্ষ মো. ওয়ারেছ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আলহাজ মো. মহিউল ইসলাম আলিফ, মাদ্রাসা দারুল হাদিস, পাবনার অধ্যক্ষ শায়খ ড. মাহবুবুর রহমান আযহারী এবং আটুয়া এলাকার উপদেষ্টা মো. হেলাল উদ্দিনসহ সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় কুরআন ও সুন্নাহর নির্দেশনা অনুসরণ, ইসলামী মূল্যবোধ চর্চা এবং সমাজে নৈতিক ও ধর্মীয় সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় আটুয়ার পনেরোটি মসজিদের ধর্মপ্রাণ মুসল্লিসহ জেলার অন্যান্য স্থানের জমঈয়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






