পাবনা কলেজের শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প ও শিক্ষকদের সাথে মতবিনিময়

পাবনা কলেজের শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প ও শিক্ষকদের সাথে মতবিনিময়

সংবাদদাতা: পাবনা কলেজের সামাজিক সংগঠন ‘রক্তবন্ধু’র আয়োজনে ও পাবনার কিমিয়া বিশেষজ্ঞ সেন্টারের পৃষ্ঠপোষকতায় সদ্য ভর্তিকৃত একাদশ শ্রেণির শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্প অনুষ্ঠিত হয়।

অন্যদিকে প্রতিষ্ঠানটির শিক্ষক কর্মচারীদের সাথে সুস্বাস্থ্য এবং সঠিক রোগ নির্ণয় বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বুধবার সকাল সাড়ে আটটা কলেজ আঙ্গিনায় রক্ত গ্রুপ নির্নয় ক্যাম্প কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাবনা কলেজের অধ্যক্ষ জু হা মোহাম্মদ আতিকুল্লাহ।

এ সময় কলেজ উপাধ্যক্ষ রাশেদ হোসেন ফারুক রনি, কিমিয়া বিশেষজ্ঞ সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জামাল শামীম, কলেজের শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক ডক্টর মমতাজ বেগম, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক মোঃ আবু সাঈদ, শিক্ষক প্রতিনিধি বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক ইয়াদ আলী মৃধা পাভেল, সহকারী অধ্যাপক ডক্টর মোঃ আলমগীর হোসেন, সহকারী অধ্যাপক বিকাশ রঞ্জন কর, সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ, সহকারী অধ্যাপক গোলাম নবী সানা, প্রভাষক আরিফ আহমেদ সিদ্দিকী, প্রভাষক তানজিদা ইতি, প্রভাষক বাবর, প্রভাষক রোজিনা খাতুন, শরীর চর্চা শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের রক্তের স্যাম্পুল সংগ্রহ করে গ্রুপ নির্নয়ে সহযোগিতা করেন, কিমিয়া বিশেষজ্ঞ সেন্টারের মেডিকেল টেকনোলজিস্ট রতন আলী, সাথী খাতুন ও আজাদুল ইমন।

এদিকে দুপুরে কলেজ শিক্ষক মিলনায়তনে মতবিনিময় সভায় অধ্যক্ষ জু হা মোহাম্মদ আতিকুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ডা. মাহবুবুল আলম পারভেজ।

অনুষ্ঠানের শুরুতেই কিমিয়া বিশেষজ্ঞ সেন্টারের সার্বিক কার্যক্রম তুলে ধরেন সেন্টারের জেনারেল ম্যানেজার মোঃ সাইদুল হাসান৷

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন কিমিয়া বিশেষজ্ঞ সেন্টারের ব্যবস্থাপনা পরিচালন মোস্তফা জামাল শামীম ও উপাধ্যক্ষ রাশেদ হোসেন ফারুক রনি।

মতবিনিময় সভাটি পরিচালনা করেন কিমিয়া বিশেষজ্ঞ সেন্টারের মার্কেটিং অফিসার আব্দুস সবুর খান।

মতবিনিময় সভায় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।

কিমিয়া বিশেষজ্ঞ সেন্টারের পরিচালক মোস্তফা জামাল শামীম বলেন, কিমিয়া বিশেষজ্ঞ সেন্টারের নানা সামাজিক কাজের অংশ বিশেষ এই কার্যক্রম৷ এ ধরনের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।

পাবনা কলেজের উপাধ্যক্ষ রাশেদ হোসেন ফারুক রনি বলেন, পাবনা কলেজের সামাজিক কর্মকান্ডে রক্তবন্ধু একটি অন্যতম অংশ। শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্নয়ের পর আমরা একটি ডাটা বেজ তৈরী করে থাকি। এই ডাটা বেজের মাধ্যমেই পরবর্তীতে প্রয়োজনীয় রক্তের সন্ধান ও প্রয়োজনমাফিক রক্ত প্রাপ্তিতে সহায়ক হবে।

পাবনা কলেজ অধ্যক্ষ জু হা মোহাম্মদ আতিকুল্লাহ বলেন, কিমিয়ার উদ্যোগকে সাধুবাদ জানাই। পাবনা কলেজের শিক্ষক ও কর্মচারীদের স্বাস্থ্য সেবায় প্রতিষ্ঠানটি যে স্বাস্থ্য কার্ডের ব্যবস্থা করেছেন। এটা আশা করি সকলের জন্য সময় উপযোগী হবে।