আরিফ আহমেদ সিদ্দিকী
মানুষ তাঁর কর্মগুনে ও নিজ যোগ্যতায় মানুষের মনিকোঠায় স্থান করেন। তার অনন্য উদাহরণ ছিলেন জহুরুল ইসলাম বাবু। নিরহংকারী, সদালাপী, মিষ্টভাষী, সরল সহজ ও মানবিক পরোপকারী, ক্রীড়া সংগঠক, পরিচ্ছন্ন রাজনীতিক ও সংগঠক এবং ৮০ দশকের তুখোর ছাত্রনেতা ছিলেন তিনি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় নির্বাহী সদস্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক জিএস ও সিনেট সদস্য, পাবনা কলেজের গভর্নিং বডির সভাপতি জহুরুল ইসলাম বাবু’র রুহের মাগফেরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
সোমবার দুপুরে পাবনা কলেজের শিক্ষক মিলনায়তনে এই শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
পাবনা কলেজের অধ্যক্ষ জু হা মোহাম্মদ আতিকুল্লাহ’র সভাপতিত্বে শোক সভা শুরুর পূর্বেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক আলহাজ্ব মোহাম্মদ হাফিজুল্লাহ।

শিক্ষক প্রতিনিধি বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ইয়াদ আলী মৃধা পাভেলের সঞ্চালনায় শোক সভায় স্মৃতিচারণ করে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন, প্রয়াত সভাপতির সহধর্মিণী
কলেজের উপাধ্যক্ষ রাশেদ হোসেন ফারুক রনি, গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য ডা. মাহবুবুল আলম পারভেজ, ইউনুস বিশ্বাস, মো: জালাল উদ্দিন, গভর্নিং বডির অভিভাবক সদস্য রবিউল ইসলাম ও অভিভাবক সদস্য মাহবুবুল হক রাজ।
অন্যান্যর মধ্যে স্মৃতিচারণ মূলক বক্তব্য দেন, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক আলহাজ্ব মো: আবু সাঈদ, শিক্ষক প্রতিনিধিঅধ্যাপক ডক্টর মমতাজ পারভীন, সহকারী অধ্যাপক ডক্টর আলমগীর হোসেন, সহকারী অধ্যাপক সৈয়দ গোলাম মোস্তফা, সহকারী অধ্যাপক রনঞ্জয় সরকার রনি, সহকারী অধ্যাপক বিপুল বিশ্বাস, সদ্য বিদায়ী সহকারী অধ্যাপক মেশাররফ হোসেন, প্রভাষক আবুল কালাম আজাদ ও প্রভাষক তানজিদা ইতি।
শেষে দোয়া ও মোনাজাত করা হয়৷ অনুষ্ঠানে কলেজ গভর্নিং বডির সদস্য, শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।






