ঈশ্বরদী প্রতিনিধিঃ পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে সশস্ত্র হামলা ও ভাঙচুরের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির দুলাল সরদার। একই সঙ্গে এ ঘটনায় বিএনপির কে›॥দ্রীয় নেতৃত্বের কাছে লিখিত অভিযোগ দেওয়ার ঘোষণাও দেন তিনি।
বুধবার (১ জুলাই) সকালে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে উপজেলার সলিমপুর ইউনিয়নের জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বি॥দ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. ফজলুর রহমান। বক্তব্যে তিনি দাবি করেন, বিদ্যালয়ের বিদায়ী অনুষ্ঠান ও বৃক্ষরোপণ কর্মসূচিতে জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবকে আমন্ত্রণ না জানিয়ে বিএনপির কে›॥দ্রীয় নির্বাহী কমিটির স॥দস্য, সাবেক সংস॥দ স॥দস্য ও বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সর॥দারকে প্রধান অতিথি করায় ক্ষুব্ধ হয়ে হাবিবের অনুসারীরা হামলা চালায়।
সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা জানান, গত মঙ্গলবার (৩০ জুন) উপজেলার জগন্নাথপুর সরকারি প্রাথমিক বি॥দ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জহুরুল ইসলামের অবসরজনিত বি॥দায় সংবর্ধনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অভিযোগ করা হয়, ওই অনুষ্ঠানে হাবিবকে অতিথি না করায় তার সমর্থক আবুল কাশেম, উপজেলা কৃষক॥দলের স॥দস্য সচিব মইনুল ইসলাম সরদার, সলিমপুর ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলম প্রামাণিক, মনিক্কারসহ ১৫-২০ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করে। তারা মঞ্চ, চেয়ার-টেবিল ভাঙচুর করে এবং শিক্ষার্থীদের জন্য রান্না করা খাবার নষ্ট করে দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির সাবেক মৎস বিষয়ক সম্পাদক আব্দুর রশি॥দ সদার, বিএনপি নেতা মফিজ উদ্দিন মানিক, আবু তালেব ফকির, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মুশফিকুর রহমান সজল, পাকশী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সোবাহান, ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্ম॥দ আলী কাজল, সাধারণ সম্পাদক কবির আহম্মেদ, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলাউদ্দীন সরদার, সাধারণ সম্পাদক আজিহক সর॥দার এবং উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিয়ার রহমানসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।





