সংবাদদাতাঃ পাবনা সাঁথিয়ায় ২ মাদক সেবনকারীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। তারা হলো করমজা মধ্যেপাড়া গ্রামের ফজলুল হকের ছেলে নয়ন ও মৃত ইসমাইল হোসেনের ছেলে ফুলচাঁদ।
জানা যায়, বুধবার (২২ এপ্রিল) উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিজু তামান্না ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাদকদ্রব্য (গাজা) সেবনকারী করমজা মধ্যেপাড়া গ্রামের ফজলুল হকের ছেলে নয়ন ও মৃত ইসমাইল হোসেনের ছেলে ফুলচাঁদ কে ভ্রাম্যমান আদালতে ৪ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং উভয়কে ৩ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেছেন ।
এ সময় উপস্থিত ছিলেন সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম ও এসআই রিপন হোসেন।
জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না ও (ওসি) রফিকুল ইসলাম।







