পাবনায় টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউটে জব ফেয়ার অনুষ্ঠিত

পাবনায় টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউটে জব ফেয়ার অনুষ্ঠিত

সংবাদদাতাঃ গত ২৯ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার সকাল সারে দশটায় পাবনা টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউট টিটিসি পাবনার আয়োজনে এবং স্কিল ফর ইন্ডাস্ট্রিজ কমপিটেটিভ এন্ড ইন্নোভেসন প্রোগ্রামের অর্থায়নে পাবনায় টিটিসি চত্বরে টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউট (টিটিসি) পাবনার জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। 

এসময় পাবনা টিটিসি তে অনুষ্ঠিত জব ফেয়ারে প্রধান অতিথি ছিলেন পাবনার জেলা প্রশাসক  ড. শাহেদ মোস্তফা। 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান, ভাইস প্রিন্সিপাল আব্দুল্লাহ আল মাসুদ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট ডিরেক্টর  মোঃ আয়নুল হক এবং প্রমুখ অতিথি বৃন্দ এসময় উপস্থিত ছিলেন। 

এসময় অনুষ্ঠিত আলোচনা সভা ও জব ফেয়ারে সভাপতিত্ব করেন পাবনা টিটিসি’র অধ্যক্ষ মোঃ  মকসেদুল আলম।

এসময় অনুষ্ঠান সঞ্চালনা করেন টিটিসি’র চিফ ইন্সট্রাক্টর অমল কুমার, ইন্সট্রাক্টর মোঃ মনিরুল ইসলাম এবং অন্যান্য শিক্ষক এবং প্রশিক্ষনার্থী শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন। 

এসময় অনুষ্ঠিত জব ফেয়ারের আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথি বৃন্দ প্রাঙ্গণে স্থাপিত অন্তত

২০ টি স্টলে ভিজিট করেন। এসময় স্টল গুলোতে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষনার্থী শিক্ষার্থী দের চাকরির জন্য ফর্ম পূরণ পূর্বক আবেদন পত্র গুলো সংগ্রহ করা হয়।

 

Trackbacks and Pingbacks

  1. Pingback: ursodiol cost

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *