চাটমোহরে যৌথ বাহিনীর অভিযান, ৬৪ হাজার টাকা জরিমানা আদায়

চাটমোহরে যৌথ বাহিনীর অভিযান, ৬৪ হাজার টাকা জরিমানা আদায়সংবাদদাতাঃ চাটমোহর পৌর সদরে যৌথ বাহিনীর অভিযানে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয় ১৬ই জানুয়ারি শুক্রবার সন্ধ্যায়। এ সময় কাগজপত্র না থাকা ও বিভিন্ন অপরাধের দায়ে ৬৪ হাজার টাকা জরিমানা করা হয় বিভিন্ন যানবাহনে।

চাটমোহর পৌর সদরের চেকপোষ্টে কর্মরত পুলিশ সদস্যরা জানায়, মোট ৭৬ টি মোটরসাইকেল ও ৬৫ টি অন্যান্য যানবাহনে তল্লাশি চালানো হয়। এসময় মোট ২০ মামলায় ৬৪ হাজার টাকা জরিমানা করা হয় বিভিন্ন যানবাহনকে।

থানা পুলিশের সূত্র জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ও অবৈধ যানবাহন পরিচালনা, বিভিন্ন রকম মাদকদ্রব্য ও অবৈধ মালামাল পরিবহন বন্ধে এই কার্যক্রম দীর্ঘদিন ধরে চলমান আছে আগামীতেও চলমান থাকবে। চেকপোস্টগুলোতে বাংলাদেশ সেনাবাহিনী, থানা পুলিশ ও পাবনা ট্রাফিক অফিসের কর্তব্যরত অফিসাররা অংশগ্রহণ করছেন।

Trackbacks and Pingbacks

  1. Pingback: metoprolol succ er

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *